1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

শরীয়তপুরে এবার বালতিভর্তি ককটেল উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ মে, ২০২৫

শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরায় এবার অভিযান চালিয়ে বালতিভর্তি ককটেল উদ্ধারের ঘটনা ঘটেছে। উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।

শুক্রবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিকেনগর ইউনিয়নের টুমচর গ্রামের খোলা মাঠে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয়রা জানান, এর আগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সরদারের বাড়ির পাশের কলা বাগানে দুটি বালতির ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

পরে শুক্রবার সকালে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে বালতি দুটিতে রাখা মোট ২২টি ককটেল উদ্ধার করে এবং সেগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, আমরা বিকেনগরের টুমচর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২২টি ককটেল বোমা উদ্ধার করেছি। বোমাগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে, তা জানতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ৫ এপ্রিল সকাল ৮টার দিকে জাজিরায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় দুপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় ককটেল বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এতে দেখা যায়, একটি খোলা মাঠে উভয়পক্ষের লোক মুখোমুখি অবস্থান নিয়েছেন। সেখানে অনেকের হাতে ছিল বালতি। তারা বালতি থেকে একের পর এক হাতবোমা নিক্ষেপ করছে প্রতিপক্ষের দিকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com