1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

জামালপুরে আ.লীগের ১২ কর্মী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ মে, ২০২৫

জামালপুর : জামালপুরে আওয়ামী লীগের ১২ জন কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (৯ মে) বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—সদর উপজেলার বারুয়ামারী এলাকার সাইফুল ইসলাম, আমির হামজা, শ্রীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মনিরুজ্জামান, সাখাওয়াত হোসেন স্বপন, শেখ ফরিদ, শাহ আলম, পৌর শহরের কাচারী পাড়া এলাকার আরমান কাজী, পালপাড়ার রফিকুল ইসলাম, এবং মনিরাজপুর বটতলার হৃদয় হাসান, রানাগাছা ইউনিয়নের আব্দুল হাকিম, দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের খলিলুর রহমান। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের কর্মী সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় অভিযান চালিয়ে ১২ জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, গ্রেপ্তার ১২ জনের মধ্যে ৯ জনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান। ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com