1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

ঝিনাইগাতীতে ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ১০ মে, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ভারতঘেঁষা একটি রাবার বাগান থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১০ মে) ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া পাহাড়ের রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, মাদক চোরাকারবারীরা ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ ভারতীয় মদ সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকার গভীর জঙ্গল দিয়ে ভোরে বাংলাদেশে পাচার করেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি আল-আমীনের নেতৃত্বে একদল পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মাদক পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৩৮৬ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ এসব মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com