1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১২ কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ নৌকা আটক করেছে নৌবাহিনী

  • আপডেট টাইম :: শনিবার, ১০ মে, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণে প্রতি বছরের ন্যায় এবারও সকল প্রকার মৎস্য আহরণ ৫৮ দিন বন্ধ রাখতে এবং জাটকা নিধন প্রতিরোধ করতে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার (৯ মে) বঙ্গোপসাগরের কক্সবাজার এলাকায় টহলকালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ ১১টি মাছ ধরার নৌকা আটক করে। নৌকাসমূহে তল্লাশি করে ৪ লক্ষ ৫০ হাজার মিটার ক্ষতিকর অবৈধ ইলিশ জাল, ১২শ মিটার অন্যান্য জাল, ২ হাজার কেজি মাছ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি ৭১ লক্ষ টাকার অধিক। এ সময় মাছ ধরার নৌকায় থাকা ১২০ জন জেলেকেও আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত নৌকা, মাছ ও জালসহ জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এর নিকট হস্তান্তর করা হয়।

নৌবাহিনী ইতোমধ্যে চলমান অভিযানে প্রায় ১৭২ কোটি ৪৮ লক্ষ ৪২ হাজার টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com