1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুন, ২০২০

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম করোনা আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে সিভিল সার্জন ডা.অং সুই প্রু মার্মা এ তথ্য জানান। বৃহস্পতিবার রাতে কক্সবাজার ল্যাবে পরীক্ষার পর এ তথ্য জানা যায়।
এর আগে সন্ধ্যায় কক্সবাজার থেকে আসা রিপোর্টে বান্দরবানের একটি প্রাইভেট ক্লিনিকের চিকিৎসকের করোনা পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে বান্দরবান সদরে আজ ২ জন করোনা শনাক্ত হলো। বান্দরবানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৮ জনে।
জেলা স্বান্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার রাতে বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলামসহ ২ জন করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষার রিপোর্ট প্রকাশের পর তার করোনা পজেটিভ শনাক্ত হয়। গত ৯ জুন জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করে কক্সবাজার ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।
এদিকে কক্সবাজার ল্যাব থেকে আসা সন্ধ্যায় আরেকটি রিপোর্টে বান্দরবানের একটি প্রাইভেট ক্লিনিকের চিকিৎসক ডা. কামরুল এর করোনা পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে ১১ জুন বান্দরবান সদরে ২ জন করোনা শনাক্ত হয়। বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ জন।
বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা বলেন, বৃহস্পতিবার বান্দরবান জেলার জেলা প্রশাসক দাউদুল ইসলামসহ সদরে দুইজন করোনা পজেটিভ শনাক্ত হয়। জেলা প্রশাসকের হালকা জ¦র ছিল। তবে বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন। তিনি বাংলোতে আইসোলেশনে আছেন।
উল্লেখ্য, করোনা সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় গত ১০ জুন বান্দরবান সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষনা করে লকডাউন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com