1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১১ মে, ২০২৫

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বজ্রপাতে বৃদ্ধসহ তিনজন মারা গেছেন। রোববার (১১ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ফারুক মিয়া (৬০), ফয়সাল (২৮) ও কবির হোসেন (২৫)। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই।

জানা গেছে, বিকেল ৩টার দিকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস ও বজ্রপাত শুরু হয়। এ সময় ফারুক, ফয়সাল ও কবির মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তারা মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com