1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি নিয়ে গ্রামের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

  • আপডেট টাইম :: রবিবার, ১১ মে, ২০২৫

জামালপুর : জামালপুরের ইসলামপুর গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামে ‘রাবেয়া বসুরী মহিলা মাদ্রাসা’ এবং সুলতান হাফিজিয়া মাদ্রাসা শিক্ষকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছে। রোববার (১১ মে) দুপুরে এই ঘটনা ঘটে।

আহতরা শেরপুর জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জামালপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুলতান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মো. উবাইদুল, রাবেয়া বসুরী মহিলা মাদ্রাসার দুইজন ছাত্রীকে তাদের মাদ্রাসার ভর্তি করানোর উদ্দেশ্যে ছাত্রীর বাড়িতে গিয়ে অভিভাবককে অনুরোধ করেন। এ সময় রাবেয়া বসুরী মহিলা মাদ্রাসার শিক্ষক মোঃ মফিজুর রহমান এর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের অনুসারী মধ্যে সংঘর্ষ বাধে। পরবর্তীতে স্থানীয় লোকজন ৯৯৯ কল দিলে ইসলামপুর থানা পুলিশ ঘটনা স্থানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, উপজেলার গাইবান্ধা কড়ইতলা এলাকায় মাদ্রাসার ছাত্র-ছাত্রী ভর্তি করাকে কেন্দ্র করে মফিজুর রহমান ও ওবায়দুল হকের মধ্যে হাতাহাতি হয়। পরে দু’জনের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে দুপক্ষের লোকজন। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতরা জেলা ও উপজেলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com