1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

এসডিএফ’র চেয়ারম্যান নিযুক্ত হলেন সামাদ ফারুক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুন, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : সোস্যাল ডেভেলপমেন্ট ফাউণ্ডেশন (এসডিএফ) এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নালিতাবাড়ীর কৃতি সন্তান সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক। গত ৮ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মুর্শেদা জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনটি জারির পর থেকেই নিয়োগ আদেশ কার্যকর হয়েছে এবং তিনি দায়িত্ব পালন শুরু করেছেন।
১৯৬১ সালে নালিতাবাড়ী উপজেলার রানীগাঁও গ্রামে সম্ভ্রান্ত মুসরিশ পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুস সামাদ ফারুক। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও পরবর্তীতে মার্কেটিংয়ে এমবিএ করেন। ১৯৮৬ সালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এজিএম হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে যোগ দেন। ১৯৯১-১৯৯৭ পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব ও সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭-১৯৯৯ পর্যন্ত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ও ১৯৯৯-২০০১ পর্যন্ত সুনামগঞ্জের বিশম্ভপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩-২০০৬ পর্যন্ত নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক ও ২০০৬-২০০৮ পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের পরিচালক পদে নিয়োজিত ছিলেন। তিনি ২০০৯ সালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯-২০১১ পর্যন্ত তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক ছিলেন। ২০১২ সালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ২০১৪ সালে খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে নিযুক্ত হন। ২০১৭ সালে তিনি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে ও ২০২০ সালের ১৭ জানুয়ারি তিনি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। এরপর সেখান থেকেই কিছুদিন আগে তিনি অবসর গ্রহণ করেন।
সরকারী দায়িত্ব পালনকালে তিনি অত্যন্ত সুনাম অর্জন করেন, বিভিন্ন সভা-সেমিনার-ওয়ার্কশপ ও প্রশিক্ষণে বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তিনি নিষ্ঠার সাথে সরকারী দায়িত্ব পালন ছাড়াও একজন গবেষক ও লেখক। ইতিমধ্যেই তার রচনায় প্রকাশিত হয়েছে বেশকিছু গ্রন্থ। ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত বিনয়ী ও পরোপকারী একজন মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com