1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সুন্দরবন উপকূলে ৪২ কেজি হরিণের মাংস জব্দ

  • আপডেট টাইম :: সোমবার, ১২ মে, ২০২৫

এস.এম. সাইফুল ইসলাম কবির: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলীয় এলাকায় চোরা শিকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে ৪২ কেজি চিত্রা হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। অভিযানের সময় ৪ চোরা শিকারী পালিয়ে যায়।

গত বৃহস্পতিবার ভোররাতে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের আওতাধীন ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের টহল দল হুলার ভারানী খাল এলাকায় অভিযান চালালে, বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা বনের গভীরে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি নৌকা তল্লাশি করে বনপ্রহরীরা ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার করে। চোরা শিকারীদের ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে।

ঘটনার পর পলাতক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা হরিণের মাংস কেরোসিন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে মাটি চাপা দেওয়া হয়।

এই ধরনের ঘটনা সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে বলে পরিবেশবিদরা জানিয়েছেন। তারা দ্রুত চোরা শিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com