1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাগেরহাটে কীটনাশক পান করে স্কুলছাত্রের আত্মহত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ১২ মে, ২০২৫

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের  শরণখোলা উপজেলায় রহমত হাসান তাজ (১৫) নামের ১০ম শ্রেণির ছাত্র কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।

সোমবার (১২ মে) সকালে শরণখোলা থানা পুলিশ পশ্চিম ধানসাগর গ্রাম থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত রোববার দুপুরে উপজেলার পশ্চিম ধানসাগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাজ পশ্চিম ধানসাগর গ্রামের হাসান বাইজীদের ছেলে এবং ড. মাসুম বিল্লাহ ডিএন কারিগরি কলেজের ১০ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রহমত হাসান বাড়িতে সবার অগোচরে কীটনাশক পান করে। কিছুক্ষণ পর তিনি চিৎকার করে ওঠলে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে মোড়েলগঞ্জ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, ‘স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। তবে কী কারণে ওই স্কুলছাত্র আত্মহত্যার পথ বেছে নিল, তা এখনও পরিষ্কার নয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com