1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বুদ্ধ পূর্ণিমা: বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় আয়োজন

  • আপডেট টাইম :: সোমবার, ১২ মে, ২০২৫

বান্দরবান : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)।

রোববার (১১ মে) সকালে রাজা উচপ্রু চৌধুরীর নেতৃত্বে শহরের জাদিপাড়া রাজবাড়ি প্রাঙ্গন থেকে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। এতে শত শত নর-নারী, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকারা চন্দনের পানি ও ফুল নিয়ে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগুরু বৌদ্ধ বিহারের বোধিবৃক্ষতলে গিয়ে শেষ হয়। সেখানে ভক্তরা প্রার্থনা ও পঞ্চশীল গ্রহণ করেন। এরপর চন্দনের জল ও ফুল দিয়ে বোধিবৃক্ষের মূলে পূজা অর্পণ করা হয়। এসময় রাজগুরু বিহারের বিহারাধ্যক্ষ কেতু মহাথের ধর্মদেশনা দেন। ভ

ক্তরা ভগবানের নিকট ইহকাল ও পরকালের শান্তি কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন। পরে ভক্তরা উজানী পাড়া বৌদ্ধ বিহারেও বোধিবৃক্ষমূলের পূজায় অংশ নেন।

উল্লেখ্য, বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণের স্মৃতি বিজড়িত দিন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com