1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রহিঙ্গা সীতাকুণ্ডে আটক

  • আপডেট টাইম :: সোমবার, ১২ মে, ২০২৫

নোয়াখালী : সীতাকুণ্ডে নোয়াখালী ভাসানচর থেকে তিনটি নৌকায় করে পালিয়ে আসা নারী, পুরুষ এবং শিশুসহ ৪০ জন রহিঙ্গা পরিত্যাক্ত একটি শিপ ইয়র্ডে অবস্থান করলে পুলিশ গত সোমবার দুপুর আড়াইটায় তাদেরকে আটক করেছে।

জানা যায়, গত দুই দিন আগে ৪০ জন রহিঙ্গার একটি গ্রুপ ৩টি নৌকা করে নোয়াখালী জেলার ভাসান চর থেকে পালিয়ে এসে সীতাকুণ্ড উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের একটি বন্ধ শিপ ইয়ার্ডে অবস্হান নেয়। কারণ রোহিঙ্গারা ভাসান চরে আগের মতো সরকারে রেশনিং পায় না এবং বাহিরে কাজেরও ব্যবস্থা নেই। এতে তাদের সংসার চলতে কষ্ট হচ্ছিল। অভাবের তাড়নায় তারা চট্টগ্রাম আসার জন্য পরিকল্পনা করে। ৩টি নৌকা তাদের কাছ থেকে মাথা পিছু ৩ থেকে ৪ হাজার টাকা করে ভাড়া নেয়।

এদিকে ভাটিয়ারী ইউপির সাবেক চেয়ারম্যান নূরুল আনোয়ার জানান, রহিঙ্গাদের কাছ থেকে জানতে পারলাম তারা কষ্টের দায়ে ক্ষুধার তাড়নায় চট্টগ্রামে জড়ো হয়ে দেশের বিভিন্ন স্থানে কাজের সন্ধানে ছড়িয়ে পড়ছে।

এ ব্যপারে মডেল থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা তাদেরকে আটক করেছি এবং জেলা প্রশাসনকে জানিয়েছি। তারা পরবর্তী সিদ্ধান্তে ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com