1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে সমলয় পদ্ধতিতে চাষকৃত বোরো ফসল কর্তন

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ মে, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) :কৃষি যান্ত্রিকীকরণে কৃষকদের উদ্বুদ্ধ করতে ২০২৪-২৫ রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সমলয় পদ্ধতিতে চাষাকৃত বোরো ধান আনুষ্ঠানিকভাবে কর্তন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের রাজনগর গ্রামে সমলয় ধান কর্তন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদসহ কৃষি বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রমতে, জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় মোট ১শ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরোধান চাষ করা হয়েছে। এরমধ্যে নালিতাবাড়ী উপজেলায় ৬৭ জন কৃষককে নিয়ে ৫০ একর জমিতে বোরো চাষ করা হয়। বীজতলা বপন থেকে শুরু করে ধান কর্তন পর্যন্ত পুরো ব্যয় কৃষি অফিসের মাধ্যমে বহন করা হয়েছে। ব্যবহার করা হয়েছে কৃষি যন্ত্রপাতি। এ পদ্ধতিতে চাষাবাদ হলে সময় ও অর্থ কম লাগে এবং উৎপাদিত ফসলের পরিমাণ বাড়ে বলে তা অত্যন্ত লাভজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com