1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক

নালিতাবাড়ীতে চোরাই পথে আসা ভারতীয় শাড়ি, জিরা ও পিকআপ জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ মে, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে পৃথক অভিযানে চোরাই পথে আনা ভারতীয় শাড়ি এবং জিরা জব্দ করেছে বিজিবি ও পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যান জব্দ ও একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার ঢালুকোনা পাহাড় থেকে ভারতীয় শাড়ি, ভেলবেট কাপড় ও পিকআপ জব্দ এবং বরুয়াজানি গ্রাম থেকে ৮ বস্তা জিরা জব্দ ও একজনকে গ্রেফতার করা হয়। পরে বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে চৌকিদার টিলা বিওপি’র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ঢালুকোনা এলাকা থেকে ভারতীয় ২৪০ পিস কাতান শাড়ি, ১ হাজার ৯৭৬ মিটার ভেলভেট গজ কাপড় এবং ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরুয়াজানী গ্রামের হৃদয় ব্রিক ফিল্ড সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে থানা পুলিশের টহল দল ৮ বস্তায় ২৪০ কেজি ভারতীয় জিরাসহ সোহেল রানা (২২) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহেল হালুয়াঘাট উপজেলার গিলাবই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com