1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা, পুলিশও অবাক!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

কুমিল্লা  : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিনহাজ হোসেন শামীম তার ছেলে মুন্নাকে (২৪) পুলিশে সোপর্দ করেছেন। মুন্না সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা মিনহাজ হোসেন শামীম।

বুধবার (১৪ মে) দুপুরে তাকে ধরে নিজ হাতে সদর দক্ষিণ মডেল থানায় সোপর্দ করেন। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আমার চাকুরি জীবনে এমন ঘটনা আর ঘটেনি।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক বিরোধের জেরে গত ১২ মে স্থানীয় বিএনপি নেতা বিল্লালের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর দক্ষিণ থানায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিনহাজ হোসেন শামীমের ছেলে মুন্নাসহ তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মুন্না এই হামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার বাবা মিনহাজ হোসেন শামীম বুধবার দুপুর ২টার দিকে ছেলেকে থানায় নিয়ে পুলিশের নিকট সোপর্দ করেন।

মিনহাজ হোসেন শামীম সাংবাদিকদের বলেন, গত ১২ মে আমার চাচাতো ভাই ও রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খোঁজ-খবর নিয়ে দেখি আমার ছেলে মুন্নাও এই হামলার সঙ্গে জড়িত ছিল। এ কারণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার ছেলেকে নিজ হাতে পুলিশের নিকট সোপর্দ করেছি, যাতে সে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা বিল্লালের ওপর হামলার ঘটনায় মুন্নাকে আসামি করা হয়েছে। স্থানীয়ভাবে এ ঘটনার সত্যতা পাওয়ায় তার পিতা মিনহাজ হোসেন শামীম ছেলেকে থানায় সোপর্দ করেছেন। আমার চাকুরি জীবনে এমন ঘটনা আর ঘটেনি। মুন্নাকে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com