1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক

শ্রীবরদীতে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ মে, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে আকস্মিক বজ্রপাতে সুজন আহমেদ ওরফে রহিমুল্লাহ (২৬) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরি গ্রামের একটি ধান খেতে ওই ঘটনা ঘটে। নিহত সুজন আহমেদ একই গ্রামের বেপারী বাড়ির আক্তার আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুজন আহমেদ কৃষি শ্রমিক হিসেবে কাজ করতো। শুক্রবার সকালে অন্যের জমিতে ধান কাটতে ধান খেতে যায় সুজন। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত হতে থাকে। একপর্যায়ে সুজন ধান (আটি) নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলে বজ্রপাতে গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুর করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com