1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক

মুন্সীগঞ্জের ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ মে, ২০২৫

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। তবে, ফায়ার সার্ভিস থেকে ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি এবং অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট সূত্রপাতের কারণ জানা যায়নি।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, রাত ২টার দিকে বাজারের মধ্য অংশের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে, এরপর মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি,গুড় পট্টি, কলাপট্টি,নিমটি পট্টি, ডাল পট্টি ও মুরগি পট্টিতে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দমকল বাহিনীর কর্মীরা আগুনে নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, আগুনের খবর পেয়ে তারা রাত ২টার কিছু পর ঘটনাস্থলে পৌঁছান। পরে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা তিন ঘণ্টার চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী মো. হোসেন জানান, একটি গলিতে আগুন নিয়ন্ত্রণে এলেও অন্য গলিতে আবার নতুন করে আগুন ছড়িয়ে পড়ে। ফলে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়। তবে ফায়ার সার্ভিসের দক্ষতা ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে প্রায় ৩০ কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, দুপুরে শ্রীনগর বাজার পরিদর্শনে আসেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com