1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক

নালিতাবাড়ী থেকে পাচার হওয়া অবৈধ ১৬ ট্রাক বালু হালুয়াঘাট-নকলায় জব্দ

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ মে, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : নালিতাবাড়ী থেকে উত্তোলিত বালু অবৈধ বিক্রির পর পরিবহন করার সময় হালুয়াঘাট ও নকলা শহর থেকে ১৬টি বালুবাহী ট্রাক-ডাম্পট্রাক জব্দ করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) পৃথক সময়ে পৃথকভাবে এসব জব্দ করা হয়।

জানা গেছে, শেরপুর জেলা প্রশাসন কর্তৃক নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর একটি এবং চেল্লাখালী নদীর দুইটি বালু মহাল মিলে জেলার মোট ৭টি বালু মহালই চলতি বৈশাখ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এসব বালু মহাল বিলুপ্ত ঘোষণার পরও অসাধু বালু উত্তোলনকারী ও ব্যবসায়ীরা রাত গভীর হলেই বালু পাচার শুরু করেন। বিভিন্ন পরিবহনে ভরে তা নকলা ও হালুয়াঘাট হয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। টহলরত পুলিশ থেকে কতিপয় রাজনৈতিক কর্মী পর্যন্ত ট্রাকপ্রতি নির্দিষ্ট মাসোহারা দিয়ে চলে অবৈধ এ বালুর বাণিজ্য।

শুক্রবার ভোরে নকলা বাইপাস হয়ে ৬ ট্রাক ভর্তি বালু পাচারের সময় নকলা উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম পলাশের নেতৃত্বে যুবদল ও শ্রমিক দলের কয়েকজন নেতাকর্মী ৬ ট্রাক বালু আটক করে ৯৯৯ এ ফোন করেন। পরে নকলা থানা পুলিশ ওইসব বালুর ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসেন। নকলা থানা পুলিশের এসআই আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শুক্রবার বেলা এগারোটার দিকে হালুয়াঘাট শহর অতিক্রম করার সময় ১০টি ট্রাক-ডাম্পট্রাক ভর্তি বালু জব্দ করেছে হালুয়াঘাট থানা পুলিশ। এসব অবৈধ বালু নালিতাবাড়ী থেকে পরিবহন করে সীমান্ত সড়কপথে হালুয়াঘাট হয়ে পাচার হচ্ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com