1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীতে যুবলীগ কর্মী এনামুল গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ মে, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী শহর থেকে এনামুল কবির নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ছয়টার দিকে শহরের টিএন্ডটি রোডস্থ তা নিজ বাসার সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারার ছোট ভাই।

পুলিশ জানায়, গেল বছরের ৫ আগস্ট নালিতাবাড়ী পৌরসভাসহ শহরের বিভিন্ন স্থানে হামলা-লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় একই বছরের ১৩ ডিসেম্বর নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামী এনামুল কবির। এছাড়াও একই সময়ে শহরের ঢাকা বাস স্টেশন এলাকায় ১৩টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় চলতি বছরের ১৩ মে নালিতাবাড়ী থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। এ মামলায়ও এনামুল এজাহারভুক্ত আসামী। এসব মামলায় এনামুলকে গ্রেফতার করা হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com