
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩শ বোতল মদ জব্দ করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) ভোরে উপজেলার রাংটিয়া এলাকার এক বৃদ্ধার বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় এইসব মদ পাওয়া যায়।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে মাদক চোরাকারবারিরা পাচারের উদ্দেশ্যে রাংটিয়া এলাকায় এক বৃদ্ধার বাড়ির পাশে ১২টি বস্তায় ৩শ বোতল মদ আবর্জনা দিয়ে ডেকে রাখে। শনিবার সকালে ওই বৃদ্ধার প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা আবর্জনা দিয়ে ঢেকে রাখা অবস্থায় ১২টি বস্তায় রাখা ৩শ বোতল ভারতীয় মদ জব্দ করে। ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।