1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে বিলের পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুন, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে বিলের পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের শিমূলচড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোসনা খাতুন (১২) ভেলুয়া ইউনিয়নের শিমূলচড়া গ্রামের হাছেন আলীর কন্যা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জোসনা ও তার খেলার সাথীরা মিলে বাড়ির পাশে ডুবা ডাঙ্গা বিলে গোসল করতে যায়। এসময় জোসনা বিলের পানিতে ডুবে গেলে জোসনার খেলার সাথীরা বাড়িতে গিয়ে খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন বিলের পানি থেকে জোসনাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com