1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক

‘যমুনা’ নামে উপজেলা চায় চরাঞ্চলের দুই লাখ মানুষ

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ মে, ২০২৫

সিরাজগঞ্জ : যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন ৬টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামে নতুন উপজেলা বাস্তবায়নের দাবি তুলেছে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চরাঞ্চলের সুবিধাবঞ্চিত প্রায় দুই লক্ষাধিক মানুষ।

রোববার (১৮ মে) জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট চত্বরের সামনে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৬টি ইউনিয়নের আশপাশের এলাকাবাসী নিয়ে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা ‘সবাই মিলে ঐক্য গড়ি, নতুন উপজেলার দাবি আদায় করি’ ‘ছয় ইউনিয়নের এক চাওয়া, যমুনা হবে নতুন উপজেলা’ এসব স্লোগান দেন।

মানববন্ধনে কাজিপুর উপজেলার পূর্ব পাশের নাটুয়াপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুরনগরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম শাকিল মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, কাজিপুর উপজেলার ৬ ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ বহু বছরের বঞ্চনা ও অবহেলা থেকে মুক্তির দাবি জানিয়ে আসছে। যমুনা উপজেলা ও ‘নদী ভাঙলে জমি খাস আইন বাতিলের দাবি’তে সংগ্রাম করে আসছে তারা। আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনকে অবগতি করছি, অতিবিলম্বে বিষয়টি দেখার জন্য জোর দাবি জানাচ্ছি। দাবি আদায়ে প্রয়োজনে আমৃত্যু সংগ্রাম করে যাবেন বলে তারা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com