1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

সবাইকে সতর্ক করলেন শাকিব খান

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ মে, ২০২৫

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নাম শাকিব খান। তার সিনেমা, অভিনয় এবং ব্যক্তিজীবন নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। অন্যদিকে প্রতি ঈদে দর্শককে নতুন সিনেমা উপহার দেন এই নায়ক। এবার ঈদের আগে ভিন্নভাবে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন শাকিব খান। মূলত তার আসন্ন সিনেমা ‘তাণ্ডব’-এর টিজার ভিন্নভাবে দর্শকের সামনে আনতেই এই বার্তা দিলেন নায়ক।

শাকিব খান শনিবার(১৭ মে) তার ফেসবুক পেজে ‘তাণ্ডব’ সিনেমায় নিজের নতুন লুক প্রকাশ করেন। তখন থেকেই নায়ককে নিয়ে চলে নানান আলোচনা। ছোট চুল, চোখে কালো সানগ্লাসে শাকিবকে দেখে খুশি ভক্তরা। আর সেই পোস্টের ক্যাপশনে তাণ্ডব চালানোর সে বার্তা দিয়েছিলেন নায়ক নিজেই। দর্শকের উদ্দেশে শাকিব খান জানান রোববার (১৮ মে) সকালের নজর রাখতে। সে কথা মত নাটকীয়ভাবে সতর্ক বার্তা দিলেন শাকিব। টিজারে বড় অংশ জুড়ে রহস্যময় মাঙ্কি মাস্ক দেখা যায় ঢাকাই সিনেমার নায়ককে। সঙ্গে দেখা দিলেন জয়া আহসানও।

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে কোরবানির ঈদে। সিনেমার শুটিং প্রায় শেষের দিকে। গান এবং কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে শুক্রবার (১৬ মে) সকালের শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছেন করেছেন শাকিব খান। শাকিব ছাড়াও সেখানে রয়েছেন সাবিলা নূরসহ ‘তাণ্ডব’ ছবির টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরা।

শাকিব খান ভক্তরা অভিনেতার নতুন সিনেমা নিয়ে বেশ উচ্ছাদিত। অনেকেই তার লুকের প্রশংসা করছেন। অনেকেই আবার অভিনেতাকে শুভ কামনা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com