1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক

শায়েস্তাগঞ্জে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ মে, ২০২৫

হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড কোম্পানির ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্লান্টের ভেতরে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করা হয়।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৭টার থেকে শনিবার (১৭ মে) ভোর সকাল পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর এলাকায় ওই বিদ্যুৎকেন্দ্রে এ ঘটনা ঘটে।

রোববার (১৮ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্লান্ট ম্যানেজার নাসিম আহমদ জানান, পাওয়ার প্লান্টে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে একদল ডাকাত প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে আবুল কাশেম, আব্দুল মালেক, রাসেল মিয়া ও সজল মিয়া নামের ৪ নিরাপত্তাকর্মীকে জিম্মি করে প্লান্টের ভেতরে ডাইনিং রুমে আটকে রাখে। পরে তারা ১২ থেকে ১৩টি সিসি ক্যামেরা নষ্ট করে। রাতভর ডাকাতরা ২৪টি ব্যাটারি, ৬টি পুরাতন মোটর ও তামার তারসহ মূল্যবান মালামাল কেটে নিয়ে গেছে। শনিবার সকালে চিৎকার শুনে স্থানীয় লোকেরা এসে নিরাপত্তাকর্মীদেরকে উদ্ধার করেন। এ বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ১ এপ্রিল থেকে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ থাকায় সেখানে কোনো কর্মকর্তা বা কর্মচারী ছিলেন না। নিরাপত্তাকর্মীরা নিয়মিত দেখভাল করে আসছিলেন। এ ঘটনার সুবিচারের স্বার্থে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুন্সিসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, ঠিক কত টাকার মালামাল দুষ্কতিকারীরা নিয়ে গেছে তা জানা যায়নি। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com