1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বিয়ের দাওয়াতে গিয়ে গাড়ি খাদে, প্রাণ গেল একজনের

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ মে, ২০২৫

বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলায় বিয়ে দাওয়াতে যাওয়া পথে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় থংয়া ম্রো (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন এ ঘটনায়।

শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার কলারঝিরি এলাকার জমিরাম পাড়া সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকার মাংগু পাড়ার বাসিন্দারা একটি বিয়ের দাওয়াতে যোগ দিতে জীপগাড়ি (চাঁদের গাড়ি) করে আলীকদম কলারঝিরি যাচ্ছিলেন। গাড়িটিতে থাকা সবাই ম্রো সম্প্রদায়ের এবং একই পাড়ার বাসিন্দা। গন্তব্যে পৌঁছার আগে জমিরাম পাড়ার পাশে চালক নিয়ন্ত্রণ হারালে জীপগাড়িটি প্রায় ৫০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই থংয়া ম্রো নামে এক যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, জীপগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com