1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নকলায় অবৈধ প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, প্রতিষ্ঠান সিলগালা

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ মে, ২০২৫

নকলা (শেরপুর): শেরপুরের নকলায় অবৈধভাবে নকল প্রসাধনী তৈরির অভিযোগ এবং বৈধ কাগজপত্র না থাকায় এক প্রতিষ্ঠানকে সিলগালা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৮ মে) বিকেল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত উপজেলার ধুকুরিয়া এলাকায় ‘পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট’ নামে প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শেরপুরের নকলায় আনোয়ার হোসেন পলিন নামে এক ব্যাক্তির মালিকানায় ‘পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট’ নামে একটি প্রতিষ্ঠানে নকল বিভিন্ন ব্রান্ডের প্রসাধনী তৈরি হয়ে আসছিল। পরবর্তীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদে সেই প্রতিষ্ঠানে অভিযান চালায় নকলা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এসময় প্রসাধনী তৈরির বৈধ অনুমোদন বা মাননিয়ন্ত্রক কর্তৃপক্ষের ছাড়পত্র না থাকা এবং নকল ব্র্যান্ডের প্রসাধনী উৎপাদন করায় ‘পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট’ প্রতিষ্ঠানটি সিলগালা করে উপজেলা প্রশাসন। পাশাপাশি বিপুল পরিমান নকল প্রসাধনী জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার শেখ তাকী তাজওয়ার জানান, দীর্ঘদিন থেকে এখানে নকল প্রসাধনী তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করে সিলগালা করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com