1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ীতে ৩৮ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে ৩৮ বস্তায় ১১৪০ কেজি ভারতীয় জিরাসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২০ মে ) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার নালিতাবাড়ী টু কালাকুমা সড়কের মন্ডলিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের নূর মোহাম্মদের পুত্র ওমর ফারুক (৩২) ও তারানী গ্রামের রবি হোসেনের পুত্র আশরাফুল করিম রাসেল (৩০)।

থানা পুলিশ সূত্র জানায়, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা জিরা ভটভটি গাড়ীতে করে নালিতাবাড়ীর দিকে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪ টার দিকে উপজেলার নালিতাবাড়ী টু কালাকুমা সড়কের মন্ডলিয়াপাড়া তারু মিয়ার বাড়ী সংলগ্ন পাকা রাস্তার উপর অবস্থান নেয় পুলিশ। এমন সময় নালিতাবাড়ীর দিকে আসা একটি ভটভটি গাড়ী থামনোর সংকেত দিলে গাড়ী থামিয়ে গাড়ীতে থাকা ৩ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে ২ জনকে গ্রেফতার করে পুলিশ এবং ভটভটি ভর্তি ৩৮ বস্তায় ১১৪০ কেজি জিরা ও ভটভটি গাড়ী জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com