1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

মধু‌টিলা ইকোপার্কে অবৈধভাবে গড়ে উঠা ৬৫‌টি দোকান উচ্ছেদ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

না‌লিতাবাড়ী (শেরপুর) : শেরপু‌রের না‌লিতাবাড়ী উপ‌জেলার সীমান্তবর্তী মধু‌টিলা ইকোপা‌র্কের ভিত‌রে অবৈধভাবে গ‌ড়ে উঠা ৬৫‌টি দোকান উচ্ছেদ ক‌রেছে বন বিভাগ।

মঙ্গলবার (২০ মে) দুপুর ২টা থে‌কে বি‌কে‌লে ৫টা পর্যন্ত ময়মন‌সিংহ বন বিভা‌গের প্রধান বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম ও সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খানের উপ‌স্থি‌তি‌তে এসব দোকান উচ্ছেদ করা হয়।

বন বিভাগ ও এলাকাবাসী সূ‌ত্রে জানা যায়, ১৯৯৭ সা‌লে উপ‌জেলার সীমান্তবর্তী পাহা‌ড়ি ঢিলার ৩০০ একর বন ভূ‌মি নি‌য়ে মধু‌টিলা ইকোপার্ক গ‌ড়ে তোলা হয়। সরকারিভা‌বে ইজারার মাধ‌্যমে প্রধান ফটক,ওয়াচ টাওয়ার,‌ শিশুপার্ক রেস্টরুম নেওয়া হয়। এর পাশাপা‌শি পা‌র্কে ভিত‌রে অ‌বৈধভা‌বে গ‌ড়ে উঠে বি‌ভিন্ন প‌ন্যের দোকান। মঙ্গলবার দুপু‌রে প্রধান বন কর্মকর্তা বিষয়‌টি দে‌খে দ্রুত উচ্ছে‌দের নি‌র্দেশ দেন। দুপুর ২টা থে‌কে বি‌কেল ৫টা পর্যন্ত বন বিভা‌গের লোকজন ৬৫‌টি দোকান উচ্ছেদ ক‌রে দেয়।

এসময় মধুটিলা ইকোপা‌র্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সমশ্চূড়া বিট কর্মকর্তা মো. কাউছার হোসেনসহ মধুটিলার রেঞ্জের অন্যান্য কর্মচারীগণ উপ‌স্থিত ছি‌লেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com