
নালিতাবাড়ী (শেরপুর) : বিশ^ ব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি এর আর্থিক সহযোগিতায় ‘পার্টনার কর্মসূচী’র আওতায় বৃহত্তর ময়মনসিংহের মাঝে প্রথম বারের মতো ‘পার্টনার কংগ্রেস ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
বুধবার (২১ মে) উপজেলা পরিষদের হলরুম তেপান্তরে এর আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
খাদ্যের উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্য বাজারজাত করণ, খাদ্যের গুণগত মান বৃদ্দি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ কৃষির সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে এ কর্মসূচী হাতে নেয় সরকার। এরই অংশ হিসেবে প্রশিক্ষিত কৃষকদের মাধ্যমে অন্যান্য প্রান্তিক কৃষকদের মাঝে কৃষিতথ্য ছড়িয়ে দিতে আয়োজিত ‘পার্টনার কংগ্রেস ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ সাখাওয়াত হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ হুমায়ন কবীর।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমদ এর সঞ্চালনায় এতে বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধি, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষিত গ্রুপ ও নন প্রশিক্ষিত গ্রুপের কৃষক-কৃষাণী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।