1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ীতে অজগর উদ্ধার, বনে অবমুক্ত

  • আপডেট টাইম :: বুধবার, ২১ মে, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বোরো ধান খেত থেকে একটি বিরল প্রজাতির অজগর উদ্ধোরের পর তা বনে অবমুক্ত করেছে স্থানীয় বন বিভাগ।

বুধবার (২১ মে) সকালে উপজেলার ধোপাকুড়া গ্রামের মোবারকের বাড়ি সংলগ্ন ধান খেত থেকে স্থানীয় কৃষকরা সাপটি উদ্ধার করে বন বিভাগকে দেওয়া হলে দুপুরে তা বনে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, পোড়াগাঁও ইউনিয়নের ধোপাকুড়া গ্রামের কাঠমিস্ত্রী মোবারকের বাড়ি সংলগ্ন একটি ধান খেতে কাজ করছিলেন শ্রমিকরা। এসময় হঠাৎ তারা অজগর সাপ দেখতে পেলে তাৎক্ষণিক বস্তায় ভরে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের মধুটিলা রেঞ্জের লোকজন তা উদ্ধার করে মধুটিলা বনে অবমুক্ত করেন। এসময় রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, বিট কর্মকর্তা কাউসার হোসেন, বন কর্মকর্তা ওয়ালিদ বিন মতিনসহ বন বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com