1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ আটক ১

  • আপডেট টাইম :: বুধবার, ২১ মে, ২০২৫

খুলনা : খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ খোরশেদ আলম (৪৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) দুপুরে মহানগরীর সাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক ওই যুবক সুনামগঞ্জ জেলার বিশ্রামপুর উপজেলার মাজের ট্যাক এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে।

লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ইউসুফ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জাল টাকার একটি চালান অন্য জেলা থেকে খুলনায় আসছে। খবর পেয়ে থানা পুলিশ সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে চেকপোস্ট বসিয়ে ঢাকা থেকে খুলনাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসে অভিযান চালায়। ওই পরিবহনের এক ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় তার শরীর এবং সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশি করে। এ সময়ে পুলিশ তার কাছে থাকা ব্যাগ থেকে ৫০০ টাকা নোটের ১০ বান্ডিল টাকা উদ্ধার করে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় সেগুলো জাল টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com