1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জুন, ২০২০

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী।

শনিবার (১৩ জুন) বিকেলে তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। এছাড়া ফুসফুস এবং গলার প্রদাহ ধীরে ধীরে উন্নতি হচ্ছে। নিয়মিত ডায়ালাইসিস, বিশেষায়িত চেস্ট ফিজিওথেরাপি ও অনান্য চিকিৎসা চলমান। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

জাফরুল্লাহ বর্তমানে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে মামুন মোস্তাফী ও অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজ প্রতিষ্ঠানের উদ্ভাবিত র‌্যাপিড টেস্টিং কিটে পরীক্ষা করিয়ে কোভিড-১৯ পজিটিভ হন। ২৮ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তার করোনা পরীক্ষা করানো হলে আবারও পজিটিভ রিপোর্ট আসে। ২৯ মে থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com