1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মসজিদে মাইকে ঘোষণা দিয়ে গরুকে মেয়াদোত্তীর্ণ টিকা দিলেন ভুয়া চিকিৎসক!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

রংপুর : গরুকে মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়ার অভিযোগে দুই ভুয়া পশু চিকিৎসককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ মে) সন্ধ্যায় সাড়ে তাদের এই দণ্ডাদেশ দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন পীরগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের খয়রুল্লা গ্রামের মাহফুজ হোসেন (২৪) ও শফিকুল ইসলাম (৩১)। এর মধ্যে মাহফুজকে চার মাসের ও শফিকুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও খাদিজা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গ্রামের মসজিদের মাইকে প্রচার চালানো হয় গরুকে ল্যাম্পি স্কিন রোগের টিকা দেওয়া হবে। অনেকেই বাড়ির গরু নিয়ে গ্রামের এক জায়গায় জড়ো হন। গরু প্রতি ২০ টাকা করে নিয়ে ৩৭টি গরুকে টিকা দেওয়া হয়। পরে লোকজন বুঝতে পারেন, ওই টিকা মেয়াদোত্তীর্ণ; যে দুজন টিকা দিতে এসেছেন, তারা পশু চিকিৎসক নন। শুরু হয় গরুর মালিকদের সঙ্গে টিকা দেওয়া কথিত দুই পশু চিকিৎসকের বাগ্‌বিতণ্ডা। খবর পেয়ে পুলিশ ওই দুজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের তাদের কারাদণ্ড দেওয়া হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে কথিত ওই দুই পশু চিকিৎসককে কারাদণ্ডাদেশ দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকালই তাঁদের রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবীর বলেন, কারাদণ্ডাদেশপ্রাপ্ত ওই দুই ব্যক্তি পশু চিকিৎসক নন। তাদের কাছে পাওয়া টিকা ছিল সরকারি; তবে মেয়াদ উত্তীর্ণ। কীভাবে এসব টিকা তাদের হাতে গেল, সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com