1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

খেলতে পারাটা আমার কাছে উপহারের মতো: মেসি

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জুন, ২০২০

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর মাঠের ফুটবলে ফিরতে যাচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আজ রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে মেসির বার্সেলোনা। এই ম্যাচের আগে এক ভিডিওবার্তায় মেসি জানিয়েছেন, মাঠে ফিরতে আর তর সইছে না তাঁর। এই দীর্ঘ সময় খেলা থেকে দূরে থাকায় উপলব্ধি করতে পেরেছেন আবারও খেলতে পারাটা তাদের জন্য সবচেয়ে বড় উপহার।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সর্বশেষ মার্চ মাসে মাঠে নেমেছেন মেসি। এরপর বন্ধ হয়ে যায় স্প্যানিশ লা লিগা। তবে করোনা সঙ্কট কাটিয়ে তিন মাসের বিরতির পর বৃহস্পতিবার সেভিয়া-রিয়াল বেটিস ম্যাচ দিয়ে ফিরেছে লা লিগা।

আজ রাত ২টায় মাঠে নামবে লা লিগার শীর্ষ দল বার্সেলোনা। এর আগে খেলার সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের এক ভিডিওতে বার্সেলোনা অধিনায়ক মেসি বলেন, ‘খেলা থেকে দূরে থাকাটা আমার মধ্যে এই ভাবনার জন্ম দিয়েছে। অন্য যে কোনো খেলোয়াড়ের মতো আমিও অনুভব করি। আমি কেবল খেলতে চাই। খেলতে পারা একটি উপহার। অনেকের সমর্থন পাওয়া, এমনকি আরও বেশি কিছু।’

মেসি মনে করেন, ফুটবল খেলার মধ্য দিয়ে নিজে যেমন অনুপ্রাণিত হোন, একইভাবে অন্যজনকেও অনুপ্রেরণা দিতে পারেন। এমনকি এই ফুটবলের মধ্য দিয়ে অন্যদের আনন্দ উপহার দিতে পারেন জানিয়ে আরও যোগ করেন, ‘ফুটবলের মধ্য দিয়ে অন্যকে অনুপ্রাণিত করতে পারা যায় এবং নিজেও অনুপ্রাণিত হওয়া সম্ভব। সম্ভবত ফুটবলই সবচেয়ে সেরা উপহার, অন্যদের আনন্দ দেওয়ার জন্য। ফুটবল ফিরেছে, আমি আবার এর উপহারের জন্য প্রস্তুত।’

চলতি লা লিগায় মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ২৭ রাউন্ড শেষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। ২২ ম্যাচে ১৯ গোল করে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা মেসি। পাশাপাশি তিনি সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন ১২টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com