
ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৩ বোতল মদসহ মাদক কারবারি রহিম উদ্দিন ও জাফর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ মে) সকাল ১০টায় ঢাকাগামী যাত্রীবাহী বাস ঝিনাইগাতী এক্সপ্রেস থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে ঝিনাইগাতী থেকে ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়। এসময় রহিম ও জাফরের সঙ্গে থাকা দুটি স্কুল ব্যাগে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৩ বোতল মদ জব্দ করা ও তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহিম উপজেলার হলদীগ্রাম এবং জাফর আলী সন্ধ্যাকুড়া এলাকার বাসিন্দা।