1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঝিনাইগাতিতে ভারতীয় মদ ও পিকআপসহ দুই মাদক কারবারি আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ মে, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে ৮১ বোতল ভারতীয় মদ এবং ১টি পিকআপসহ আব্বাস আলী (২০) ও শহিদুল ইসলাম (২৬) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ১৪।

বুধবার (২১ মে) ভোরে উপজেলার খৈলকুড়া এলাকার মিজান কার ওয়াস এর সামনে থেকে তাদের আটক করা হয়। আটকৃত আব্বাস আলী নলকুড়া এলাকার আজাদ হোসেনের ছেলে এবং শহিদুল ইসলাম গজারীপাড়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

র‌্যাব জানায়, ঝিনাইগাতীর সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মদ বিক্রির উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে পিকআপযোগে একটি পাচারকারী চক্র রওনা করেছে, এমন সংবাদের প্রেক্ষিতে খৈলকুড়া এলাকার মিজান কার ওয়াস সংলগ্ন রাস্তায় অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে র‌্যাব। পরে মাদক নিয়ে আসা পিকআপ আটক করে আব্বাস আলী ও শহিদুলকে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা ৮১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। দুপুরে তাদের ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com