1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

উপ-পরিষদ গঠন করে শ্রমিক ইউনিয়ন ৩২৭৭ এর কার্যক্রম চালু করতে শ্রম অধিদপ্তরের অনুমোতি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ মে, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুর জেলা ট্রাক, মিনি ট্রাক ডাম্প ট্রাক, ট্যাংকলড়ি ও কার্ভাড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজি নং ঢাকা- ৩২২৭) এর নালিতাবাড়ী উপজেলার সাংগঠনিক কর্মকান্ড পূর্বের ন্যায় শৃঙ্খলার সাথে গতিশীল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাতে পৌর শহরের কালিনগর বাইপাস ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে সংগঠনটির নালিতাবাড়ী উপ-পরিষদ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ৩২ বছর যাবত অত্যন্ত সুনামের সাথে সারাদেশের মধ্যে ঐতিহ্যবাহী পণ্য পরিবহন সংগঠন শেরপুর জেলা ট্রাক, মিনি ট্রাক, ডাম্প ট্রাক ও কাভার্ড ব্যাংক শ্রমিক ইউনিয়ন রেজি নং ঢাকা- ৩২৭৭ জেলার অভ্যন্তরে অত্যন্ত সু-শৃংখলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় চালু অবস্থায় আমাদের ইউনিয়ন নালিতাবাড়ী উপজেলার অভ্যন্তরে বিভিন্ন শাখা কমিটি ও কমিটির কার্যক্রম বন্ধ করার মর্মে গত বছরের ২২ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ময়মনসিংহের বিভাগীয় আঞ্চলিক শ্রম অধিদপ্তর কর্তৃক পত্র প্রেরণ করে। পরে উল্লিখিত বিষয়ে কার্যক্রম চালু করার আবেদন করলে তথ্য যাচাইপূর্বক চলতি বছরের ১৭ মে শেরপুর জেলা ট্রাক, মিনি ট্রাক, ডাম্প ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-৩২৭৭ শাখা এর উপ-কমিটি নামের পরিবর্তে উপ-পরিষদ গঠন করে কার্যক্রম পরিচালনা করার জন্য পত্র প্রেরণ করে।

সংবাদ সম্মেলনে ট্রাক, মিনি ট্রাক, ডাম্প ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ, জাতীয়তাবাদী শ্রমিক দল শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (জুন), শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ডাম্প ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী উপ-পরিষদের উপদেষ্টা সাবেক মেয়র আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আপন সরকার, শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন সামাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com