
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত এপিলিস সাংমা ও আজিজুর রহমান আকাশের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদানের মাধ্যমে পরিবার দুটির পাশে দাঁড়ালেন
এডভোকেট এরশাদ আলম জর্জ।
শুক্রবার (২৩ মে) বিকেলে তিনি স্ব-স্ব বাড়ীতে গিয়ে নিহতদের স্ত্রীদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।সেইসাথে পরিবার দুটির সদস্য ও আত্মীয় স্বজনদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সমবেদনা জানান।
অর্থ সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, শেরপুর-৩ (শ্রীবরর্দী-ঝিনাইগাতী) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় ভাবে মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পেলে শেরপুর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করবেন বলেও জানান তিনি।
জানা গেছে, ছাত্র জীবনে শ্রীবরর্দী কলেজ শাখার ছাত্র দলের সদস্য ছিলেন এডভোকেট এরশাদ আলম জর্জ। পরবর্তীতে শ্রীবরদী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক,সেন্ট্রাল ল কলেজ, বিজয় নগর ঢাকার সদস্য সচিব, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ২০১২-২০১৩ অর্থ বছরের (সোহেল+সপু+বাবু) কমিটি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আন্তর্জাতিক সম্পাদক পদে দ্বায়িত্ব পালন করেছেন তিনি।
বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অন্যতম আইনজীবী। সেইসাথে তিনি বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪, ঢাকা এর সরকারি আইন কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
গত মঙ্গলবার (২০মে) দিবাগত রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আজিজুর রহমান আকাশ ও বড় গজনী এলাকার এপিলিস সাংমা বন্য হাতির আক্রমণে মারা যায়।