1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে খাদে পড়েছে যাত্রীবাহী বাস, নিহত ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ মে, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে দুই বাস যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের মুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘাটাইল উপজেলার গোসাইবাড়ি গ্রামের মো. মজিবর রহমানের ছেলে মো. আব্দুস সালাম (২৫) ও মির্জাপুর উপজেলার ছাতিয়াচুরা গ্রামের মরহুম হাবিবুর রহমানের ছেলে এস এম আলম (৩৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মুলিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসটি সড়কে পাশে খাদে ছিটকে পড়ে। পরে দুর্ঘটনাস্থল থেকে অন্তত ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুজন মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com