1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে চড়-থাপ্পড়ের জেরে কিশোর খুন, গ্রেপ্তার ৪

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ মে, ২০২৫

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চড়-থাপ্পড়ের জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান (১৪) নামের এক কিশোর খুন করা হয়েছে।

নিহত কিশোর নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকার বাসিন্দা শামীম খানের ছেলে। এ ঘটনায় শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে নিহতের বাবা সামীম খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর রাতেই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

গ্রেপ্তাররা হলেন, সিদ্ধিরগঞ্জের আব্দুল সামাদের ছেলে মো. হৃদয় (৩০), গোদনাইল নয়াপাড়া এলাকার মো. ফারুকের ছেলে মো. সাব্বির (১৮), দক্ষিণ কদমতলীর কাশেম পাড়া এলাকার দুলালের ছেলে মো. আতিক (২২) এবং নাভানা সিটি এলাকার আবুল কাশের ছেলে মো. জাহিদ (১৮)।

এর আগে শুক্রবার (২৩ মে) রাত ১০ টার দিকে নাসিক ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা ভান্ডারি পুলের ডিএনডি লেক পাড় সংলগ্ন এলাকায় খুনের এই ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com