1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে সুন্দরবন কুরিয়ারের কাভার্ডভ্যানে আগুন

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ মে, ২০২৫

চট্টগ্রাম : খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলার ময়লাটিলা এলাকায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন লেগেছে। এতে চারজন আহত হয়েছেন। শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. রহিম (৩০), মো. শাহিন (৩০), মো. রমজান আলী (২৭) এবং থৈঅংগ্য মারমা (২৭)। আহতরা সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। দুর্ঘটনার পর থেকে রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক গাড়ি আটকা পড়ে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের খাগড়াছড়ির স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, সড়ক দুঘর্টনায় আহত চারজনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com