1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শেরপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্ভোধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ মে, ২০২৫

শেরপুর : “নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (২৫ মে) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে ভূমি মেলার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়। পরে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজে গ্রহিতাদের কাছে পৌছে দেওয়ার লক্ষ্যে উদ্বোধন করা হয় তিন দিনব্যাপী ভূমি মেলা।

ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসন যৌথভাবে এই মেলার আয়োজন করে। মেলায় ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবাসমূহ গ্রহণ করার কলাকৌশল, জমির মালিকগণ সহজে ঘরে বসে নিজে নিজে কিভাবে তার জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করবেন, কিভাবে ই-নামজারির আবেদন অন লাইনে ঘরে বসে দাখিল করবেন, কিভাবে সরকারের প্রদেয় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করবেন, জমির ই-পর্চা ও দাখিলা কিভাবে ঘরে বসে পাবেন- ইত্যাদি বিষয়ে হাতে কলমে দেখানো হবে। একই সাথে এসব সেবা প্রদান করা হবে এই মেলায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com