1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

‘নিজের সঙ্গে যুদ্ধ করে করে ক্লান্ত আমি, একটু বিশ্রাম চাই’

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ মে, ২০২৫

বরিশাল : ‘নিজের সঙ্গে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালবাসার প্রতিদান দিতে পারলাম না।’ এভাবেই চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ছাত্র সজীব বাড়ৈই।

রোববার (২৫ মে) সকালে জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের পারিবারিক শশ্মানে নিহত সজীবের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এসময় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত সজীবের রুমমেট সুমন হালদার বলেন, পড়াশোনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে নিজেই শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছে সজীব।

রোববার (২৫ মে) দুপুরে কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার জানান, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সজীব কিছুদিন আগে শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় মুমূর্ষ অবস্থায় সজীব বাড়ৈকে ঢাকায় পাঠানো হয়েছিলো।

সহপাঠীদের বরাতে জানা যায়, সজীব প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। সে তৃতীয়বর্ষের মাইক্রোবায়োলজিতে আটকে ছিল। তার সঙ্গী শিক্ষার্থীরা সবাই এমবিবিএস পাশ করে ইন্টার্নশিপ করছে। ক্লাস, এক্সামে সজীব খুবই ভয় পেত। যে কারণে গত ২২ মে দিবাগত রাতে সজীব ক্লোনাজিপাম ও ফ্লুক্সেটিন গুড়া করে শিরা দিয়ে পুশ করে আত্মহত্যার চেষ্টা করে। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে তাকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ মে) বিকেলে সজীব বাড়ৈ মৃত্যুবরণ করেন।

রুমমেট সুমন হালদার জানান, সজীব বাড়ৈ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের ৫০তম ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলো। মারা যাওয়ার আগে সজীব একটি চিরকুটে লিখে গেছেন, ‘নিজের সঙ্গে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না।’

সজীবের প্রতিবেশিদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত সজীব ছিলেন বাকাল গ্রামের বাসিন্দা ব্রেন টিউমার রোগে আক্রান্ত সুধীর বাড়ৈর ছেলে। সজীবের বাবা আগৈলঝাড়া উপজেলা সদরের সাথী টেইলার্সের মালিক। দীর্ঘদিন পূর্বে তিনি ব্রেন টিউমারসহ বিভিন্ন দুরারোগ্যব্যধিতে আক্রান্ত হয়ে কর্মক্ষম হয়ে পরেন। পরিবারের বড় সন্তান ছিলেন সজীব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com