
হালুয়াঘাট (ময়মনসিংহ): ময়নসিংহের হালুয়াঘাট সীমান্তে ৫৮৬ পিস ইয়াবাসহ তুর্জয় রিছিল (২০) নামে এক আদিবাসী যুবককে আটক করেছে তেলিখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা।
গত শনিবার (২৩ মে) ভোররাত সাড়ে তিনটার দিকে নালিতাবাড়ী-হালুয়াঘাট সীমান্তের রঙ্গনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত তুর্জয় হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের ভাড়ালিয়া গ্রামের জবেন সাংমার ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে তেলিখালী বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা রঙ্গনপাড়া সীমান্তে অভিযান চালায়। এসময় ভারত থেকে পাচার করে বিক্রির উদ্দেশ্যে আনা ৫৮৬ পিস ইয়াবাসহ তুর্জয়কে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে হালুয়াঘাট থানায় হস্তান্তর করা হয়।