1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

দাওধারা পর্যটন কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অতিরিক্ত ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : গতকাল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নির্মাণাধীন দাওধারা পর্যটন কেন্দ্রে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের খবর কাভারেজ করতে আসা সাংবাদিকদের ওপর কতিপয় এলাকাবাসীর হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক।

আজ মঙ্গলবার বিকেলে দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শনে আসেন তিনি।

এসময় তার সাথে শেরপুর জেলার পুলিশ সুপার আমিনুল ইসলাম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক জানান, পুলিশ প্রশাসন সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি খুব গুরুত্ব দিয়েছে। যার প্রেক্ষিতে আমরা সরেজমিনে পরিদর্শনে এসেছি। এ বিষয়ে যা আইগত পদক্ষেপ রয়েছে তাই গ্রহণ করা হবে।

গতকাল সোমবার দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের উপস্থিতিতে স্থানীয়রা পর্যটন কেন্দ্র স্থাপনের দাবী জানিয়ে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এর একটু পর বিক্ষুব্ধ কতিপয় এলাকাবাসী গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের হেনস্তা ও মারধর করে। এতে ৬ সাংবাদিক আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com