1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ করে হত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জুন, ২০২০

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে দিনে-দুপুরে নিজ ঘরে হিরা মনি (১৪) নামের এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে হত্যা করেছে দূর্বত্তরা। শুক্রবার বিকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুরে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, স্কুলছাত্রী হিরা মনি সকালে একই গ্রামের তার নানা বাড়ি থেকে আজিম উদ্দিন পাটোয়ারী বাড়ির নিজ বাড়ি আসেন। তার বাবা হারুনুর রশিদ অসুস্থ্য জনিত অবস্থায় ঢাকায় হাসপাতালে ভর্তি থাকায় তার মাসহ পরিবারের অন্য সদস্যরা সবাই ঢাকায় অবস্থান করছিলেন। অসুস্থ্য বাবাকে দেখতে ঢাকায় যাওয়ার জন্য জামা কাপড় নিতে নানা বাড়ি থেকে নিজ বাড়িতে আসলে দুপুরে নিজ বাড়িতে ঘরের ভিতরের একা পেয়ে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়। পরে দুপুরের খাবার খেতে নানার বাড়িতে না যাওয়ায় তার নানী ওই বাড়িত এসে হিরা মনিকে তাদের ঘরে বিবস্ত্র অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশে পাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত হিরা মনির মামা শাহজাহান বলেন, হিরা মনি আমাদের বাড়িতে ছিল। সকালে তাকে পালেরহাট নামিয়ে দিয়ে যাই। বিকেলে এমন ঘটনা শুনতে হবে, তা কল্পনাও করিনি। যারা আমার ভাগ্নিকে হত্যা করেছে তাদের গ্রেফতার করে বিচারের দাবি জানায়।

পালেরহাট পাবলিক হাইস্কুলের প্রধান শি¶ক বেলায়েত হোসেন খান জানান, হিরা মনি মেধাবী ছাত্রী ছিল। যারা তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এদিকে স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় এলাকাবাসী। তারা এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িদদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ছাত্রীর মরদেহ উদ্ধার ও আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বেরা করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com