1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলন : ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু বহনকারী ট্রলারের বৈধ কাগজপত্র না থাকায় ৫ ট্রলার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার দুপুরের দিকে রাবনাবাদ চ্যানেলের পশরবুনিয়া, পক্ষিয়া ও পাটুয়া পয়েন্টে অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীকে এ অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী জাফর জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী নুরুল ইসলামকে ১ লাখ টাকা এবং শহিদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কোন কাগজপত্র না থাকায় বালু বহনকারী ট্রলারের মালিক শাহাদতকে ২০ হাজার টাকা, আব্বাছকে ২০ হাজার টাকা, হাবিবকে ২০ হাজার টাকা, মহিউদ্দিন মুন্সীকে ২০ হাজার টাকা এবং সবুজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, অভিযান চালিয়ে দুই বালু ব্যবসায়ীকে দুই লাখ এবং ৫ ট্রলার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com