1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীতে ১১৫ বস্তা ভিজিএফ এর চাল জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : ঈদ উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর ১১৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে এসময় জড়িত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২৮ মে) মধ্যরাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের আওতাধীন এসব চাল জব্দ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।

সূত্র জানায়, পোড়াগাঁও ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর ২ হাজার ৫৫৫ জন উপকারভোগীর জন্য ২৫ হাজার ৫৫০ কেজি ভিজিএফ এর চাল বরাদ্দ করা হয়। বরাদ্দ অনুযায়ী বুধবার দিনব্যাপী পরিষদ কার্যালয় থেকে চাল বিতরণ কার্যক্রম চলে।

এলাকাবাসীর অভিযোগ, হতদরিদ্র অনেকে স্থানীয় ইউপি সদস্যদের কাছে চালের ¯িøপ চেয়েও পাননি। অথচ দিনব্যাপী কিশোর বয়সী ছেলেরা দল বেধে একাধিক ¯িøপ হাতে নিয়ে ১০ কেজি করে চাল উত্তোলন করেছে। টাকার বিনিময়ে চাল উত্তোলনের পর ওইসব চাল ফড়িয়াদের কাছে বিক্রির করা হয়েছে। পরবর্তীতে পরিষদের আশপাশের ২টি দোকান, একটি বাড়ি ও একটি ক্লাবে মজুত করে রাখা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকজন ইউপি সদস্য বেশিরভাগ ¯িøপ বিতরণ না করে তা গোপনে বিক্রি করে দিয়েছেন। পরবর্তীতে ১০ টাকার বিনিময়ে কিশোর বয়সী ছেলেরা ¯িøপের অনুকূলে ১০ কেজি করে চাল উত্তোলন করে ফড়িয়ার কাছে পৌছে দিয়েছে। উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেনকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করা থাকলেও দিনভর প্রকাশ্যে চলে এ কার্যক্রম।

এদিকে বিষয়টি টের পেয়ে বিকেলে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মককর্তার কার্যালয়ের প্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পরে মধ্যরাত পর্যন্ত চারটি স্থানে লুকিয়ে মজুত করে রাখা ওইসব চাল জব্দ করা হয়।

এ বিষয়ে যাগাযোগ করা হলে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, বরাদ্দ অনুযায়ী ¯িøপ তিনি ইউপি সদস্য ও উপকারভোগীদের মাঝে বিতরণ করে দিয়েছেন। পরবর্তীতে কে বা কারা এসব গোপনে বেচা-বিক্রি করেছে তা তার জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানিয়েছেন, জব্দকৃত চাল পুলিশ হেফাজতে দিয়ে নিয়মিত মামলা করা হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com