1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নকলায় সরকারী চালসহ বিএনপি নেতা আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ মে, ২০২৫

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় যৌথ বাহিনীর অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় বরাদ্দকৃত সরকারী প্রায় ১শ বস্তায় ৩ হাজার কেজি চাল জব্দ ও অবৈধভাবে মজুতের অভিযোগে চরঅষ্টাধর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) মধ্যরাতে নারায়নখোলা বাজারের শাজাহান বেকারীর সাথে জনৈক নূর ইসলামের মার্কেটে ও নারায়নখোলা হাজী মোড়ে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে এসব চাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। সেনাবাহিনী ও থানা পুলিশ এ অভিযানে অংশ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরঅষ্টধর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া দীর্ঘদিন ধরে খাদ্যবান্ধব কর্মসূচীর ভিজিডি’র চাল ও টিসিবি’র পণ্য সংগ্রহ করে জনৈক নূর ইসলামের মার্কেটের একটি কক্ষে মজুত রাখেন। পরে সেসব পণ্য েেবশি দামে বিক্রির উদ্দেশ্যে বাজারজাত করেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন তার ওই গুদামে অভিযান চালায়। অভিযানকালে ৪১ বস্তা সরকারী চাল জব্দ ও শাজাহান মিয়াকে আটক করা হয়। পরে নারায়নখোলা হাজী মোড়ে অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন ভবনের পৃথক দুটি কক্ষ থেকে আরও ৫৫ বস্তা চাল জব্দ করা হয়। তবে এখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com