1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রায় দুই যুগ পর কোটালীপাড়ায় বিএনপির সম্মেলন রোববার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ মে, ২০২৫

দীর্ঘ প্রায় দুই যুগ পর রোববার (১ জুন) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। প্রধান বক্তা হিসেবে থাকবেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এবং গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এস এম জিলানী। এছাড়া কেন্দ্রীয় বিএনপির আরও কয়েকজন সিনিয়র নেতা সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।

সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে কলেজ মাঠে বিশাল প্যান্ডেল নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানো ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তোড়ণ নির্মাণ করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন সভা-সমাবেশ ও প্রচারণা চালিয়ে যাচ্ছে দলীয় নেতাকর্মীরা।

বিএনপির নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত কোটালীপাড়ায় দীর্ঘ ১৭ বছর ধরে সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনের সুযোগ হয়নি। মামলা-হামলা ও রাজনৈতিক নিপীড়নের কারণে দলীয় কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছিল। এ অবস্থায় দীর্ঘদিনের অপেক্ষার পর সম্মেলন আয়োজন করায় নেতাকর্মীরা উজ্জীবিত ও আশাবাদী হয়ে উঠেছেন।

কোটালীপাড়া পৌর বিএনপির সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদার বলেন, ‘দুই যুগ পর এই সম্মেলন হচ্ছে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে। এতে নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।’

উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশার হাওলাদার বলেন, ‘সম্মেলনকে সফল করতে আমরা রাতদিন পরিশ্রম করছি। আশা করছি, এটি কোটালীপাড়া বিএনপির ইতিহাসে অন্যতম বড় ও সফল সম্মেলন হবে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন জানান, ‘সম্মেলনে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। আমরা এরই মধ্যে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছি।’

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকউজ্জামান বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। এ সম্মেলনের মাধ্যমেই ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে এবং আগামী দিনের আন্দোলন-সংগঠনে নতুন উদ্যমে এগিয়ে যাবে কোটালীপাড়ার বিএনপি।’ আবহাওয়া অনুকূলে থাকলে সম্মেলনে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com